ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি ক্লাব ফুটবলেও। স্পেনের লা লিগায় দিয়েগো ফোরলানের দুই গোলের সুবাদে অ্যাথলেটিকো মাদ্রিদ সোমবার ৪-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে স্পোর্টিং গিজনকে।
বাকি দু'টি গোল করেন জুরাডো এবং সিমাও।
দক্ষিণ আফ্রিকা বিশ^কাপে সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় ফোরলান। গোল দিয়েছিলেন পাঁচটি।
এর আগে গত শুক্রবার ইউরোপীয় সুপার কাপ ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জেতে অ্যাথলেটিকো। সোমবার গিজনের বিপক্ষেও দেখা গেছে সেই ধার।
ইতালির সেরি 'আ' তে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানও তাদের প্রথম খেলায় হোঁচট খেয়েছে। ড্র করেছে বোলনার সঙ্গে। কোনো পক্ষই গোল করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১৪ ঘ.
bdnews24