ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএসওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। নিউইয়র্কের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সোমবার তিনি ৬-৩ ও ৬-২ গেমে হারান পর্তুগালের মিশেল লার্চার ডি ব্রিতোকে।
২৩ বছর বয়সী সানিয়া চোটের সঙ্গে লড়াই শেষে অংশ নিচ্ছেন অংশ নিচ্ছেন ইউএসওপেন টেনিসে। এর মাঝে অবশ্য পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করে সংসারি হয়েছেন তিনি।
বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৫৯ নম্বর এই খেলোয়াড় প্রথম রাউন্ডেই বুঝিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। প্রতিপক্ষকে কোন সুযোগই দিলেন না সানিয়া।
এমন জয়ের পর উল্লসিত এই ভারতীয় টেনিস তারকা বলেন ''বছরের শুরুর দিকে মনে করেছিলাম চোটের কারনে হয়তো আমার খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যাবে। ইউএসওপেনে ফিরেই সরাসরি সেটে জয় আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। এখন এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৫৫৫ঘ.
bdnews24