২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার জয়, হোঁচট খেলো রিয়াল

স্পেনের লা লিগায় শুরুটা ভালোই করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববার নিজেদের প্রথম খেলায় ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা রেসিং সান্তান্দেরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, ৩০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শুরুটা ভালোই করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববার নিজেদের প্রথম খেলায় ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা রেসিং সান্তান্দেরকে। কিন্তু হোঁচট খেয়েছে বার্সার এক নম্বর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে হোসে মরিনহোর দল ড্র করে রিয়াল মায়োরকার সঙ্গে। গোল করতে পারেনি কোনো পক্ষই। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বার্সেলোনা। খেলার তিন মিনিটেই ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তা জালে জড়িয়ে দেন লিওনেল মেসি। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড়। ইব্রাহিমোভিচ এসি মিলানে চলে যাওয়ায় কোচ পেপ গার্দিওয়ালা আক্রমণ রচনা করেন মেসি, ডেভিড ভিয়া এবং ইনিয়েস্তাকে নিয়ে। চমৎকার বোঝাপড়া দেখিয়েছেন এই তিনজন। মেসির কাছ থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন ভিয়া। এ মৌসুমেই ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দেন তিনি বার্সাতে। তৃতীয় গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ইনিয়েস্তা। তবে একটি পেনাল্টি গোলপোস্টের বাইরে পাঠিয়েছে রেসিং। দিনের আরেক খেলায় সমর্থকদের হতাশ করেছে রিয়াল মাদ্রিদ। মায়োরকার সঙ্গে অমীমাংসিতভাবে খেলা শেষ করে তারা। পরে কোচ মরিনহো স্বীকার করেন, দল তার আশা অনুযায়ী খেলতে পারেনি। অথচ সেরা দলই নামিয়েছিলেন মরিনহো। ক্রিশ্চিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুইন, মেসুত ওজিল, সামি খেদিরা, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও র‌্যামোসসহ সব তারকাকেই খেলিয়েছেন। কিন্তু কাক্সিক্ষত ফল পাননি। রেসিংয়ের খেলোয়াড়দের কড়া নজরে থাকায় জায়গা বানিয়ে খেলতে পারেনি রিয়াল। এছাড়া হিগুয়েন হাতছাড়া করেছেন কয়েকটি সুযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৫২ ঘ.