২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেভিয়া ও ভালেন্সিয়ার জয়

স্পেনের লা লিগায় শনিবার শুরুটা ভালোই করেছে সেভিয়া। পিছিয়ে পড়েও ৪-১ গোলে হারায় লেভান্তেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার শুরুটা ভালোই করেছে সেভিয়া। পিছিয়ে পড়েও ৪-১ গোলে হারায় লেভান্তেকে। খেলার দশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেভান্তেকে এগিয়ে নিয়েছিলেন লুই সুয়ারেজ। তবে দুই মিনিট পরই গোল শোধ করেন সেভিয়ার কোনকো। ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে এগিয়ে নেন নেগ্রেডো। খেলার ৬২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন কোনকোই। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে চতুর্থ ও শেষ গোল করেন রেনাটো। শনিবার অন্য খেলায় ভালেন্সিয়া ৩-১ গোলে হারিয়েছে মালাগাকে। দু'টি গোল করেন জোয়াকুইন। অপরটি আদুরিজ। এদিকে ইতালির সেরি 'আ' তে জেনোয়া ১-০ গোলে হারায় উদিনেসকে। সিসেনার সঙ্গে গোল শুন্য ড্র করে প্রথম ম্যাচেই পয়েন্ট হারায় গতবারের রানার-আপ এএস রোমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০২০ ঘ.