ঢাকা, ২৯ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কাছে মোটেও হার মানতে রাজি নন নেদারল্যান্ডসের তারকা অ্যারিয়েন রোবেন। তার ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, চোটের কারণে মৌসুমের অর্ধেকটাই মাঠের বাইরে থাকতে হতে পারে এই 'উইঙ্গারকে'।
দক্ষিণ আফ্রিকা বিশ^কাপে চোট পেয়েছিলেন রোবেন। তারপরও খেলে যান তিনি। দলকে তোলেন ফাইনালে।
আর এখন সেই চোট নিয়ে খেলাটাই কাল হয়ে দাঁড়িয়েছে ২৬ বছর বয়সী এই তারকার।
চোট সারিয়ে এ বছরের শেষ দিকে মাঠে ফিরতে পারেন রোবেন। বড়দিনের আগে তার খেলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বায়ার্ন।
বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন তাদের
bdnews24