ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে। এ জয়ের ফলে তিন খেলায় ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল তারা।
খেলার ২০ মিনিটে থিও ওয়ালকটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। লিগে ৪ গোল করে ওয়ালকট এখন সর্বোচ্চ গোলদাতা।
কিন্তু ২৭ মিনিটেই সমতা ফিরিয়ে আনেন ব্ল্যাকবার্নের মামে বিরাম দিউফ। তাকে বল বাড়িয়ে দিয়েছিলেন আল হাজি দিউফ।
প্রথমার্ধে খেলা ১-১ গোলে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে খেলার ৫১ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। বাকারি সাগনারের কাছ থেকে বল পেয়ে শট নেন সিসে ফ্যাব্রেগাস। কিন্তু ঠেকিয়ে দেন ব্ল্যাকবার্নের গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে জয়সূচক গোল করেন আর্শাভিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০৮ ঘ.
bdnews24