ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ।
শুক্রবার মোনাকোতে ফাইনালে গত মৌসুমের ইউরোপা কাপ জয়ী অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয় গত মৌসুমের সেরি 'আ' এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী ইন্টার মিলানের।
খেলার দ্বিতীয়ার্ধে মাদ্রিদের পক্ষে দু'টি গোল করেন হোসে আন্তোনিও রায়োস এবং সার্জিও অ্যাগুইরো। শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের জয়ের নায়ক দিয়েগো মিলিতো। তার শট চমৎকার দক্ষতায় আটকে দেন মাদ্রিদের গোলরক্ষক ডেভিড দি গিয়া।
হোসে মরিনহোর রেখে যাওয়া ইন্টারকে বড় মঞ্চে শিরোপা জেতাতে পারলেন না লিভারপুলের সাবেক কোচ রাফায়েল বেনিতেজ। সেই হতাশাও ঢেকে রাখলেন না তিনি, ''আমরা শুরুতে ভালো খেলেছি। কিন্তু পরের দিকে তা আর ধরে রাখতে পারিনি। খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল।''
খেলায় স্যামুয়েল ইতো এবং ওয়েসলি
bdnews24