২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা পঞ্চম শিরোপার লক্ষ্যে ইন্টার

গত চারবারের ইতালিয়ান সিরি 'এ' চ্যাম্পিয়ন তারা। গত মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছে দলটি। সিরি 'এ', সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ। এবারও ইন্টারমিলান নতুন মৌসুমে সিরি 'এ' শিরোপা ধরে রাখার মিশন নিয়ে নামছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত চারবারের ইতালিয়ান সিরি 'এ' চ্যাম্পিয়ন তারা। গত মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছে দলটি। সিরি 'এ', সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ। এবারও ইন্টারমিলান নতুন মৌসুমে সিরি 'এ' শিরোপা ধরে রাখার মিশন নিয়ে নামছে। শনিবার শুরু হচ্ছে চলতি মৌসুমের ইতালিয়ান সিরি 'এ'। তাতে যথারীতি ফেভারিট ইন্টারই। অবশ্য ইন্টার তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ৩০ আগস্ট। প্রতিপক্ষ বোলনা। গত মৌসুমে ইন্টারের তিন শিরোপাজয়ী দলের কোচ ছিলেন হোসে মরিনহো। এবার তিনি চলে গেছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। নতুন কোচ হয়ে ইন্টার মিলানে এসেছেন লিভারপুল থেকে রাফায়েল বেনিটেজ। তার কঠিন পরীক্ষাই হবে। একসময় ইতালিয়ান সিরি 'এ' মাতিয়েছেন ম্যারাডোনা, ফিগো, রোনালদো, কাকার মতো তারকারা। কিন্তু এখন ওমনর লিগই প্রায় তারকাশূন্য। ইতালিয়ান ফুটবলে দুর্নীতির গোপন ছোবলই তার জন্য দায়ী। এমনকি ম্যাচ গড়াপেটার দায়ে জুভেন্টাসের মতো দলকে নামিয়ে দেয়া হয়েছিল দ্বিতীয় বিভাগে। সেই ধাক্কা সামলে ফের সিরি 'এ' জমানোর চেষ্টায় দলগুলো। ইন্টারের আধিপত্য ভাঙ্গাই দলগুলোর লক্ষ্য। ইন্টারকে চ্যালেঞ্জ জানাবে এ এস রোমা, এসি মিলান, স্যাম্পোদারিয়া, পালেরমো, ন্যাপলি এবং জুভেন্টাস। তবে সেটি ভাঙ্গা যে সহজ হবে না তা বলাইবাহুল্য। শনিবার উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। জেনোয়া মুখোমুখি হবে উদিনেসের। আরেক ম্যাচে গতবারের রানার্স আপ রোমা খেলবে সিসেনার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৯০২ ঘ.