২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনারবাখের প্রস্তাবে রবিনহোর 'না'

তুরস্কের ক্লাব ফেনারবাখে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলের অন্যতম তারকা রবিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগে ছেড়ে তার ইতালিয়ান সিরি 'এ' কিংবা স্প্যানিশ প্রিমেরা লিগায় যাওয়ার ইচ্ছা। ৩১ অগাস্ট পর্যন্ত ইউরোপে ক্লাবগুলোর দলবদলের সময়সীমা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের ক্লাব ফেনারবাখে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলের অন্যতম তারকা রবিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগে ছেড়ে তার ইতালিয়ান সিরি 'এ' কিংবা স্প্যানিশ প্রিমেরা লিগায় যাওয়ার ইচ্ছা। ৩১ অগাস্ট পর্যন্ত ইউরোপে ক্লাবগুলোর দলবদলের সময়সীমা রয়েছে। ২৬ বছর বয়সী রবিনহো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে আপাতত ছয় মাসের ধারে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোসে খেলেছেন। তবে ম্যানচেস্টার ছাড়তে চান তিনি। কোচ রবার্তো মানচিনির সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। স্যান্টোস থেকে ফিরলেও প্রিমিয়ার লিগের দুই ম্যাচে মানচিনি রবিনহোকে খেলাননি। ব্রাজিলের এই আক্রমণভাগের খেলোয়াড় বলেন ''তুরস্কের ফুটবলকে আমি শ্রদ্ধাই করি। কিন্তু এই মুহুর্তে আমি সেখানে খেলার জন্য তৈরি নই। ফেনারবাখ থেকে আমি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়েছিলাম। তাদেরকে ধন্যবাদ। কিন্তু আমি সেখানে যাব না বলে জানিয়ে দিয়েছি।'' রবিনহো জানিয়েছেন কয়েকটি ক্লাবের সঙ্গে তার আলোচনা চলছে। আগামি এক সপ্তাহের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। তবে তিনি নিশ্চিত করে দেন ইতালি কিংবা স্পেন ছাড়া অন্য কোনো দেশের ক্লাবে তিনি যেতে ইচ্ছুক নন। ২০০৮ সালে ম্যানসিটি রিয়াল মাদ্রিদ থেকে রবিনহোকে বৃটিশ রেকর্ড ৩২.৫ মিলিয়ন পাউন্ড দিয়ে দলে টেনেছিল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে মানিয়ে নিতে পারছেন না এই ব্রাজিলিয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৮৫৪ ঘ.