২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি লা লিগার জন্য প্রস্তুত বার্সা

আগামী ২৯ অগাষ্ট শুরু হচ্ছে স্প্যানিশ প্রিমেরা লিগা। নিজেদের ঘর গুছিয়ে বার্সেলোনা টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে এবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ অগাষ্ট শুরু হচ্ছে স্প্যানিশ প্রিমেরা লিগা। নিজেদের ঘর গুছিয়ে বার্সেলোনা টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে এবার। তার আগে ফুটবল বিশ্লেষকরা বলছেন বার্সেলোনার ছদ্মবেশে আসলে স্পেন জাতীয় দল খেলতে নামছে প্রিমেরা লিগায়। বিশ^কাপে দলটির অন্যতম সেরা তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া এ মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়ায়, দলটিতে স্পেন জাতীয় দলের খেলোয়াড়ের সংখ্যা দাড়ালো আট। এই আটজনই প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড়। এরা হলেন- গোলরক্ষক ভিক্টর ভালদেস, কার্লোস পুওল, জেরার্ড পিকে, সার্জিও বাসকুয়েটস, জাভি হার্নান্ডেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেড্রো রডরিগুয়েজ এবং ডেভিড ভিয়া। কোচ পেপ গার্দিওয়ালা এদের সঙ্গে বোয়ান ক্রিচ, লিওনেল মেসিকে জুড়ে দিয়ে ফের অপ্রতিরোধ্য একটি দলই নামাতে যাচ্ছেন। বার্সেলোনা মাঝমাঠে আর্সেনাল থেকে আরেক স্প্যানিশ তারকা সিসে ফ্যাব্রেগাসকে কিনতে চেয়েছিল। শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তাই মাঝমাঠের শক্তি বাড়াতে লিভারপুল থেকে আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের মাসচেরানোকে কিনতে যাচ্ছেন গার্দিওয়ালা। এই মৌসুমের শুরুতেই কিংস কাপ জিতেছে বার্সেলোনা, সেভিয়াকে হারিয়ে। দ্বিতীয় লেগের ফাইনালে মেসির হ্যাটট্রিকে শিরোপা ঘরে তোলে তারা। এবারো ঝড় তোলার জন্য তৈরি হচ্ছেন খেলোয়াড়রা। জাভি বলেছেন ''শিরোপা জিততে হলে ফের কঠিন লড়াইয়ে নামতে হবে। আমরা সেই চ্যালেঞ্জই নিয়েছি।'' বিশ^কাপে জাবুলানি বল নিয়ে ভুগেছিলেন মেসি। গোল পাননি। কিংস কাপে হ্যাটট্রিক করার পর বলেছেন ''জাবুলানি আতঙ্ক কাটিয়ে উঠেছি আমি। এবার নতুন করে শুরু করার পালা। আমাদের দলটা দুর্দান্ত।'' ৪০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় আসা ভিয়া বলেছেন, বার্সায় এসে তিনি দারুন ভাললাগা অনুভব করছেন। এবার শিরোপার স্বাদ পেতে চান তিনি। এদিকে ক্লাবের নতুন প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল অর্থকড়ির ব্যাপারে উদার নন। জানিয়েছেন গত মৌসুমে ক্লাবের আর্থিক ক্ষতি হয়েছে ৯৮ মিলিয়ন ডলার। তাই খুব বেশি খেলোয়াড় কিনতে পারেনি বার্সা। তারপরও লিওনেল মেসিদের নিয়ে প্রস্তুত বার্সেলোনা। এবারো হয়তো বড় ট্রফিগুলো ন্যু ক্যাম্পেই যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ ১৭৪৫ ঘ.