২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন!

দাবা বিশ্বে পরিচিত নাম বিশ্বনাথন আনন্দ। ভারতের জন্য বহু সম্মান বয়ে এনেছেন এই বিশ্ব চ্যাম্পিয়ন। তবে এবার তার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠলো খোদ ভারতে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দাবা বিশ্বে পরিচিত নাম বিশ্বনাথন আনন্দ। ভারতের জন্য বহু সম্মান বয়ে এনেছেন এই বিশ্ব চ্যাম্পিয়ন। তবে এবার তার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠলো খোদ ভারতে! হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি দিতে গেলে আনন্দের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে ভারত সরকার। মন্ত্রণালয় আনন্দকে ছাড়পত্র না দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সোমবারের অনুষ্ঠানটি পিছিয়ে দিয়েছে। এদিকে ডক্টরেট ডিগ্রি প্রদান নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কিত পরিস্থিতির জন্য মঙ্গলবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবাল দাবার জাদুকর বিশ্বনাথন আনন্দের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মন্ত্রণালয় থেকে আনন্দের নাগরিকত্ব নিয়ে কখনোই প্রশ্ন তোলা হয় নি। জানা যায় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের অংশ হিসেবে মানবসম্পদ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলে নাকচ করে দেয়া হয়। আনন্দের সঙ্গে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান গণিত বিশারদ ডেভিড মামফোর্ডকেও সম্মাননা প্রদান করার পরিকল্পনা করা হয়েছিল। তামিলনাড়