ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলান লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় ইব্রাহিমোভিচকে কিনতে চায়। এজন্য বড় অঙ্কের অর্থ খরচ করতেও রাজি তারা।
তবে বার্সেলোনা এখনো এই সুইডিশ তারকাকে বিক্রি করার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি।
মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি বলেন, ''আমারা ইব্রাহিমোভিচকে কিনতে চাই। এখনো সাড়া মেলেনি। তবে আশা ছাড়িনি আমরাও।'' ইউরোপীয় ফুটবলে দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
গত মৌসুমে ইতালির ইন্টার মিলান থেকে বার্সেলোনায় যোগ দেন ইব্রাহিমোভিচ। মৌসুমটা কাটে তার ভালো-মন্দে। এ মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে তিনি চলে যাচ্ছেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল। তবে কোচ পেপ গার্দিওয়ালা তাকে ছাড়েননি। যদিও গত মৌসুমে প্রথম একাদশে নিয়মিত জায়গা হয়নি ইব্রাহিমোভিচের।
মিলানের নতুন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি গোল করার মতো একজন খেলোয়াড় খুঁজছেন। গত মৌসুমে ইতালির 'সেরি আ' তে এসি মিলান তৃতীয় হয়েছিল।
এদিকে টানা তিনবার 'সেরি আ' চ্যাম্পিয়ন ইন্টার মিলান লিভারপুল তারকা ডার্ক কিউটকে দলে টানার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০৯ ঘ.
bdnews24