২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০০ মিটারে নতুন বিশ্ব রেকর্ড রুডিশার

আইএএএফ বিশ্ব চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ৮০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড করেছেন কেনিয়ার ডেভিড রুডিশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইএএএফ বিশ্ব চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ৮০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড করেছেন কেনিয়ার ডেভিড রুডিশা। বার্লিনে আয়োজিত প্রতিযোগিতায় রোববার এই দূরত্ব অতিক্রম করেন তিনি এক মিনিট ৪১.০৯ সেকেন্ডে। এর আগের রেকর্ড ছিল এক মিনিট ৪১.১১ সেকেন্ডের। ১৯৯৭ সালে কোলনে এই রেকর্ড করেন ডেনমার্কের কেনিয়া বংশোদ্ভূত উইলসন কিপকেটার। রুডিশা ৪০০ মিটার দূরত্ব স্পর্শ করেন ৪৮.৬৫ সেকেন্ডে। সেই সঙ্গে এই গতি তিনি বজায় রাখেন শেষ পর্যন্ত। নতুন রেকর্ড করার পর রুডিশা বলেন, "আমার খুবই ভালো লাগছে। তবে আমি চেয়েছিলাম এক মিনিট ৪১ সেকেন্ডের কম সময়ে এই দূরত্ব অতিক্রম করতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৮৪৬ ঘ.