২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি, আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে চেলসি ও আর্সেনাল। শনিবার বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে উইগ্যান অ্যাথলেটিককে। একই ব্যবধানে ব্ল্যাকপুলকে হারিয়েছে আর্সেনালও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে চেলসি ও আর্সেনাল। শনিবার বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে উইগ্যান অ্যাথলেটিককে। একই ব্যবধানে ব্ল্যাকপুলকে হারিয়েছে আর্সেনালও। লিগের প্রথম খেলায় ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকেও ছয় গোল দিয়েছিল চেলসি। অদম্য চেলসিকে ঠেকানোর কোনো রাস্তা জানা ছিল না উইগ্যানের। প্রথম ম্যাচের মতো এ খেলাতেও চেলসির পক্ষে প্রথম গোল করেন ফ্লোরেন্ত মালুদা। বিরতি পর্যন্ত এক গোলেই এগিয়েছিল চেলসি।