ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অঘটনের শিকার হয়েছেন বিশ্বসেরা টেনিস তারকা রাফায়েল নাদাল। মার্কোস বাগদাতিসের কাছে হেরে সিনসিনাটি মাস্টার্স থেকে বিদায় নিয়েছেন তিনি।
শুক্রবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সাইপ্রাসের অবাছাই খেলোয়াড় বাগদাতিস ৬-৪, ৪-৬ ও ৬-৪ গেমে জেতেন স্পেনের নাদালের বিপক্ষে।
অন্যদিকে কানাডার রজার্স কাপ টেনিস প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। আর প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছেন ভেরা জভোনারেভা।
কোয়ার্টার ফাইনালে রাশিয়ার জভোনারেভার কাছে ২-৬, ৬-৩ ও ৬-২ ব্যবধানে হারেন র্যাঙ্কিংয়ের চতুর্থ ক্লাইস্টার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৫৭ ঘ.
bdnews24