২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজনিয়াকি ও ক্লাইস্টার্সের জয়

কানাডার রজার্স কাপ টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন ক্যারোলিন ওজনিয়াকি ও কিম ক্লাইস্টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কানাডার রজার্স কাপ টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন ক্যারোলিন ওজনিয়াকি ও কিম ক্লাইস্টার্স। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ডেনমার্কের ওজনিয়াকি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪-৬, ৬-৩ ও ৬-১ গেমে জেতেন ইতালির ফ্লাভিয়া পেননেত্তার বিপক্ষে। অপর খেলায় র‌্যাঙ্কিংয়ে চতুর্থ বেলজিয়ামের ক্লাইস্টার্স ৬-২ ও ৬-১ ব্যবধানে সহজেই হারান এস্তোনিয়ার কাইয়া কানেপিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১১৬ ঘ.