২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে 'চরমপন্থী'কে কুপিয়ে হত্যা

যশোর শহরতলীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

যশোর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরতলীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বুধবার রাতে সুলতানপুর এলাকার একটি বাগানে এ হত্যাকাণ্ড হয়। নিহত কামাল হোসেন একটি চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। তবে তিনি কোন দলের সদস্য ছিলেন সেটা জানায়নি পুলিশ। কোতয়ালি থানার উপ-পরিদর্শক এসআই সাব্বিরুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে কামালের লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ২০-২৫টি ছুরি ও কিরিচের আঘাতের চিহ্ন রয়েছে বলে এসআই জানান। তিনি জানান, কামাল চাঁনপাড়া গ্রামের বাবর আলী শেখের ছেলে। একটি ডাকাতি মামলায় তিনি ১০ বছর সাজা ভোগ করেন। হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.