ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হঠাৎ করেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলার নতুন কোচ নিয়োগ নিয়ে নাটক জমে উঠেছে। যার কেন্দ্রে রয়েছেন দু'জন। আর্জেন্টিনার সাবেক কোচ ডিয়েগো ম্যারাডোনা এবং যুক্তরাষ্ট্রের সাবেক কোচ বব ব্রাডলে।
দুজনেই ভিলার কোচ হতে আগ্রহী। এরইমধ্যে নিজেদের সেই ইচ্ছের কথা জানিয়েছেন ম্যারাডোনা এবং ব্রাডলে।
বিশ্বকাপের শেষ আটে জার্মানির কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। তারপরই দেশে ফিরে চাকরি হারান ম্যারাডোনা। ওদিকে বিশ^কাপের
bdnews24