২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের প্লেঅফে হার টটেনহ্যামের

চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্লেঅফ ম্যাচের প্রথম পর্বে মঙ্গলবার টটেনহ্যাম হটস্পার ৩-২ গোলে হেরে গেছে সুইডেনের ইয়াং বয়েজের কাছে। তবে তারা প্রতিপক্ষের মাঠে একটি 'লাইফ লাইন' পায় শেষ মুহুর্তে রোমান পাভলিচেঙ্কো দ্বিতীয় গোলটি শোধ করায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্লেঅফ ম্যাচের প্রথম পর্বে মঙ্গলবার টটেনহ্যাম হটস্পার ৩-২ গোলে হেরে গেছে সুইডেনের ইয়াং বয়েজের কাছে। তবে তারা প্রতিপক্ষের মাঠে একটি 'লাইফ লাইন' পায় শেষ মুহুর্তে রোমান পাভলিচেঙ্কো দ্বিতীয় গোলটি শোধ করায়। সেনাড লুলিচ, হেনরি বিয়েনভেনু এবং জাভিয়ের হচস্ট্রাসারের গোলে ইয়াং বয়েজ একসময় ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। বিরতির ঠিক আগে একটি গোল শোধ করেন টটেনহ্যামের সেবাস্টিয়ান বাসং। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে জোরালো শটে দ্বিতীয় গোল শোধ করেন পাভলিচেঙ্কো। আগামি বুধবার লন্ডনে ফিরতি ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল। একই দিন অন্য ম্যাচে চার বারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী ডাচ ক্লাব আয়াক্স আমর্স্টাডাম ১-১ গোলে ড্র করে ডায়নামো কিয়েভের সঙ্গে। নরওয়ের রজেনবার্গ নিজেদের মাঠে ২-১ গোলে হারায় এফসি কোপেনহেগেনকে। স্পার্টা প্রাগ ঘরের মাঠে ২-০ গোলে হেরে যায় স্লোভাকিয়ার জিলিনার কাছে। আর জেনিত সেন্ট পিটার্সবার্গ ১-০ গোলে জেতে ফরাসী দল অঁরের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/ ১৮১৫ ঘ.