২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকোলাস অ্যালেনকা ১৮ ম্যাচের জন্য নিষিদ্ধ

বিশ্বকাপে ধর্মঘটকারী চারজন ফুটবলারকে শাস্তি দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আসল অপরাধী ফরাসি স্ট্রাইকার নিকোলাস অ্যানেলকা ১৮ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে ধর্মঘটকারী চারজন ফুটবলারকে শাস্তি দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আসল অপরাধী ফরাসি স্ট্রাইকার নিকোলাস অ্যানেলকা ১৮ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। এছাড়া অধিনায়ক প্যাট্রিক এভরা পাঁচ, ফ্রাঙ্ক রিবেরি তিন ও জেরেমি তোলালান এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। তবে এরিক অ্যাবিদাল কোনো শাস্তি পাননি। বিশ্বকাপে ধর্মঘটকারী এই পাঁচ ফরাসি ফুটবলারকে মঙ্গলবার জবাবদিহি করার জন্য ডেকে পাঠায় এফএফএফ। বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় ফ্রান্স। ওই ম্যাচ চলাকালে কোচ রেমন্ড ডমেনেখকে তিরস্কার করেন অ্যানেলকা। ফলে দল থেকে বহিষ্কার করে অ্যানেলকাকে দেশে ফেরত পাঠিয়ে দেন ডমেনেখ। অ্যানেলকাকে বহিষ্কার করার প্রতিবাদে ফ্রান্সের ২৩ জন খেলোয়াড়ই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের অনুশীলন বয়কট করেন। অ্যানেলকার হোটেল কক্ষ থেকেই মূলত ধর্মঘটের সুত্রপাত হয় বলে ধারণা করা হয়। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ গ্র"প পর্বের কোনো ম্যাচেই জিততে না পেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০২৭ ঘ.