২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম মানব টাইসন গে

লন্ডনের ক্রিস্টাল প্যালেসে ১০০ মিটার দৌড়ে সেরা হয়েছেন টাইসন গে। যুক্তরাষ্ট্রের এই তারকা অ্যাথলিট শুক্রবার ৯.৭৮ সেকেন্ডে তার দৌড় শেষ করেন। এবছর এতো কম সময়ে এই দূরত্ব আর কোনো দৌড়বিদ অতিক্রম করতে পারেননি। গে'র নিকটতম প্রতিপক্ষ জ্যামাইকার ইয়োহান ব্ল্যাক ছিলেন তার চেয়ে দুই মিটার পেছনে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 02:10 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনের ক্রিস্টাল প্যালেসে ১০০ মিটার দৌড়ে সেরা হয়েছেন টাইসন গে। যুক্তরাষ্ট্রের এই তারকা অ্যাথলিট শুক্রবার ৯.৭৮ সেকেন্ডে তার দৌড় শেষ করেন। এবছর এতো কম সময়ে এই দূরত্ব আর কোনো দৌড়বিদ অতিক্রম করতে পারেননি। গে'র নিকটতম প্রতিপক্ষ জ্যামাইকার ইয়োহান ব্ল্যাক ছিলেন তার চেয়ে দুই মিটার পেছনে! আসলে এটা যেন টাইসন গে'র সময়। এর আগে গত ৬ অগাস্ট স্টকহোমে ডায়মন্ড লিগে ১০০ মিটার দৌড়েও সোনা জিতেছিলেন তিনি। সেখানে তাকে লড়তে হয়েছিল বিশ্ব রেকর্ডের অধিকারী জ্যামাইকার উসাইন বোল্টের সঙ্গে। তবে চোটের কারণে লন্ডনে নেই বোল্ট। গে'র আরেক কঠিন প্রতিপক্ষ বোল্টের স্বদেশী আসাফা পাওয়েলও অংশ নিতে পারেননি। ২৮ বছর বয়সী গে'র পছন্দের ইভেন্ট ১০০ ও ২০০ মিটার। বিশ্ব রেকর্ডে ১০০ মিটারে তার টাইমিং দ্বিতীয় সেরা এবং ২০০ মিটারে তৃতীয় সেরা। ২০০৭ সালে চূড়ান্ত ফর্মে থাকা গে ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০, ২০০ এবং ৪০০ মিটার রিলে রেসে স্বর্ণ পদক পেয়েছিলেন। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গে একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি ইভেন্টেই স্বর্ণপদক পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/১৯৪০ ঘ.