২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাকে হারিয়ে দিল সেভিয়া

স্প্যানিশ প্রিমেরা লিগা শুরুর আগে ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ প্রিমেরা লিগা শুরুর আগে ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া। আগামী শনিবার বার্সেলোনা নিজেদের মাঠ ন্যুক্যাম্পে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে সেভিয়ার। একটু খর্ব শক্তির দলই নামিয়েছিল বার্সেলোনা। তবে খেলেছেন লিওনেল মেসি এবং ইব্রাহিমোভিচ। খেলার ২০ মিনিটে ম্যাক্সওয়েলের সাজিয়ে দেয়া বলে গোল করেই বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। কিন্তু দ্বিতীয়ার্ধে দাপটে খেলে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে সেভিয়া। ৬০ মিনিটের মাথায় দারুণ জোরালো শটে গোল শোধ করেন সেভিয়ার ব্রাজিলিয়ান তারকা লুইস ফ্যাবিয়ানো। ইব্রাহিমোভিচের জায়গায় নামেন মেসি। কিন্তু তাকে ম্লান করে দেন সেভিয়ার অভিজ্ঞ আক্রমণভাগের খেলোয়াড় ফ্রেডি কানুটে। তার দু'গোলেই সেভিয়ার জয় নিশ্চিত হয়। ৭৪ মিনিটে নেগ্রেডোর ক্রসে পা ছুঁইয়ে গোল করে কানুটে। ৮৩ মিনিটে ডিয়েগো পেরোত্রির ক্রসে মাথা ঠেকিয়ে করেন দ্বিতীয় গোল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৩০ ঘ.