২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালে ওয়েঙ্গারের মেয়াদ বাড়লো

আর্সেনালের সঙ্গে কোচ আর্সেন ওয়েঙ্গারের চুক্তির মেয়াদ বেড়েছে আরো তিন বছর, ২০১৪ সালের জুন পর্যন্ত। এ ব্যাপারে কাগজ-পত্রও সই করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনালের সঙ্গে কোচ আর্সেন ওয়েঙ্গারের চুক্তির মেয়াদ বেড়েছে আরো তিন বছর, ২০১৪ সালের জুন পর্যন্ত। এ ব্যাপারে কাগজ-পত্রও সই করেছেন তিনি। ৬০ বছর বয়সী ওয়েঙ্গার বলেন, "আমার মন সব সময়ই পড়ে থাকে আর্সেনালে।'' আর্সেনাল নতুন চুক্তির খবর জানায় শনিবার। ১৯৯৬ সালে ওয়েঙ্গার আর্সেনালে যোগ দেন। নতুন চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাবটিতে তার কেটে যাবে প্রায় ১৮ বছর। ওয়েঙ্গারের প্রশিক্ষণে আর্সেনাল তিনবার প্রিমিয়ার লিগ ও চারবার এফএ কাপ শিরোপা জেতে। ১৯৯৮ ও ২০০২ সালে দু'টি শিরোপাই জিতেছিল তারা। কিন্তু ২০০৫ সালে এফএ কাপ জয়ের পর আর কোনো শিরোপার মুখ দেখেনি দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০১৫ ঘ.