ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে উঠেছেন কিম ক্লাইস্টার্স ও মারিয়া শারাপোভা।
ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাইস্টার্স শুক্রবার দুপুরে ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে হারান ৭-৬ (৬) ও ৬-৪ গেমে। সেমিফাইনালে চতুর্থ বাছাই ক্লাইস্টার্স খেলবেন সার্বিয়ার আনা ইভানোভিচের সঙ্গে।
সন্ধ্যায় ফ্রান্সের ম্যারিয়ঁ বার্তোলিকে ৬-১ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন শারাপোভা। তিনি খেলবেন নিজ দেশের আনাসতাসিয়া প্যাভলিউচেঙ্কোভার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৯ ঘ.
bdnews24