জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বাংলা বিভাগকে ২-১ গোলে হারিয়ে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
অর্থনীতি বিভাগের পক্ষে গোল করেন হীরা ও রেজা। বাংলা বিভাগের পক্ষে একটি গোল শোধ করেন সৌমিত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯১৭ ঘ.
bdnews24