২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড কোচ হাসপাতালে

আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচের একদিন আগে আয়ারল্যান্ডের কোচ জিওভান্নি ত্রাপাত্তনিকে হাসপাতালে নেয়া হয়েছে। বমি-বমিভাব দেখা দিয়েছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচের একদিন আগে আয়ারল্যান্ডের কোচ জিওভান্নি ত্রাপাত্তনিকে হাসপাতালে নেয়া হয়েছে। বমি-বমিভাব দেখা দিয়েছে তার। ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ডাবলিন সময় ভোর রাত তিনটায় হাসপাতালে নেয়ার পর ৭১ বছর বয়সী ত্রাপাত্তনির বিভিন্ন ধরণের পরীক্ষা করা হচ্ছে। তবে তিনি ভালোই আছেন বলে বিবৃতিতে বলা হয়। ইতালি থেকে রোববার আয়ারল্যান্ডে পৌঁছানোর পর থেকেই ত্রাপাত্তনি অসুস্থ বোধ করছিলেন। ইতালি ত্যাগের আগে এক ধরণের মাছ খেয়ে তার এ অবস্থা হয় বলে তিনি মনে করছেন। দলের খেলোয়াড়দের মঙ্গলবার প্রশিক্ষণ দেন সহকারী কোচ মার্কো তারদেল্লি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫১ ঘ.