২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেগ ম্যাশনের শিরোপা নালবানডিয়ানের

লেগ ম্যাসন টেনিস ক্লাসিকের শিরোপা জিতেছেন আর্জেন্টিনার ডেভিড নালবানডিয়ান। এছাড়া মারকুরি ইনস্যুরেন্স ওপেনের শিরোপা তুলে নিয়েছেন অবাছাই খেলোয়াড় রাশিয়ার সভেতলানা কুজনেতসোভা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেগ ম্যাসন টেনিস ক্লাসিকের শিরোপা জিতেছেন আর্জেন্টিনার ডেভিড নালবানডিয়ান। এছাড়া মারকুরি ইনস্যুরেন্স ওপেনের শিরোপা তুলে নিয়েছেন অবাছাই খেলোয়াড় রাশিয়ার সভেতলানা কুজনেতসোভা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ জনের মধ্যে না থেকেও ২০১০ সালে প্রথম খেলোয়াড় হিসেবে এটিপি শিরোপা জিতলেন নালবানডিয়ান। রোববার ফাইনালে নালবানডিয়ান ৬-২ ও ৭-৬ (৪) গেমে জেতেন সাইপ্রাসের মার্কোস বাঘদাতিসের বিপক্ষে। অন্যদিকে কুজনেতসোভা ৬-৪, ৬-৭ (৭) ও ৬-৩ ব্যবধানে হারান চতুর্থ বাছাই পোল্যান্ডের অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৯ ঘ.