২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকি নেয়ার পরামর্শ প্রানদেল্লির

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যর্থতার পর ইতালির খেলোয়াড়দের আরো বেশি ঝুঁকি নেয়ার পরামর্শ দিয়েছেন কোচ সিজার প্রানদেল্লি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যর্থতার পর ইতালির খেলোয়াড়দের আরো বেশি ঝুঁকি নেয়ার পরামর্শ দিয়েছেন কোচ সিজার প্রানদেল্লি। বিশ্বকাপে গ্র"প পর্ব থেকেই বিদায় নেয় ২০০৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি। জিততে পারেনি একটি খেলাতেও। এই ব্যর্থতা মুছে ফেলতেই ঝুঁকি নিতে চান প্রানদেল্লি। আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য অনুশীলনের আগে প্রানদেল্লি রোববার এই পরামর্শ দেন তিনি। মঙ্গলবার দেশ দু'টি মুখোমুখি হবে লন্ডনে। প্রানদেল্লি দলের সদস্যদের বলেন, "আমাদের অবশ্যই ঝুঁকি নিতে হবে।" এভাবেই তিনি তার ফুটবল দর্শন তুলে ধরেন খেলোয়াড়দের কাছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যর্থ মার্সেলো লিপ্পির কাছ থেকে ইতালির দলের দায়িত্ব নেন প্রানদেল্লি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৫৯ ঘ.