২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউয়ের কাছে চেলসি হার

ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কমিনিউনিটি শিল্ড ফুটবল প্রতিযোগিতায় ৩ - ১ গোলে জিতেছে চেলসির বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কমিনিউনিটি শিল্ড ফুটবল প্রতিযোগিতায় ৩ - ১ গোলে জিতেছে চেলসির বিপক্ষে। খেলার ৪১ মিনিটে ওয়েইন রুনির কাছ থেকে বল পেয়ে ম্যান ইউকে এগিয়ে নেন লুই ভ্যালেন্সিয়া। এর আগে ১৭ মিনিটে দুর্দান্ত একটি হেড রক্ষা করেন ম্যান ইউয়ের গোলরক্ষক অ্যাডউইন ভ্যান ডার সার। ফ্লোরেন্ত মালুদার ক্রসে ব্রানিস্লাব ইভানোভিচ মাথা দিয়ে বল পাঠিয়ে দেয়ার চেষ্টা করেন চেলসির জালে। কিন্তু ম্যান ইউয়ের গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি বল। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার ৬৬ মিনিটে ফ্লোরেন্ত মালুদা বল ঠেলে দেন সলোমন কালুকে। কিন্তু কালুর প্রচণ্ড শট রুখে দেন ম্যান ইউয়ের ওলন্দাজ গোলরক্ষক। হাভিয়ের হার্নান্দেজ ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। তবে চেলসির ড্যানিয়েল স্টুরিজের কাছ থেকে বল পেয়ে ৮৩ মিনিটে সলোমন কালু একটি গোল শোধ করেন। চেলসির কফিনে শেষ পেরেক ঠোকেন দিমিতার বারবাতোভ ৯০ মিনিটে। ফলে দুই গোলে হার মেনে মাঠ ছাড়তে হয় চেলসিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২২০৭ ঘ.