ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ শনিবার প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে।
ফলে ক্যালিফোর্নিয়া সফরে দু'টো ম্যাচেই জয় পেলো স্পেনের ক্লাবটি। খেলায় রিয়ালের পক্ষে দু'টো গোল করেন গঞ্জালো হিগুয়েইন।
প্রথমার্ধে গ্যালাক্সি এগিয়ে যায় ২-০ গোলে। ৪০ মিনিটে দলকে এগিয়ে নেন গ্যালাক্সির টড ডুনিভ্যান্ট। জুনিনহোকে ৪৫ মিনিটে রয়স্টন রিকি ড্রেনথ লাথি মারলে পেনাল্টি পায় গ্যালাক্সি। গোল করতে ভুল করেননি ল্যান্ডন ডোনোভ্যান।
বিরতির পরে ১০ মিনিটের মধ্যে হিগুয়েইন খেলায় সমতায় ফেরান। ৫১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো আড়াআড়িভাবে বল ঠেলে দেন। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি হিগুয়েইনের। কিছুক্ষণ পর ফার্নান্দো গ্যাগোর বানিয়ে দেয়া বল কাক্সিক্ষত ঠিকানায় পাঠিয়ে দেন তিনি।
খেলার ৭২ মিনিটে জাভি অ্যালোনসোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। খেলাটি দেখেন প্রায় ৯০ হাজার দর্শক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩২ ঘ.
bdnews24