ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঙ্গেরির বিপক্ষে বুধবারের প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেই ইংল্যান্ড কোচ ফ্যাবিয়ো ক্যাপেলো ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন। বিশেষ করে ক্ষুব্ধ তিনি আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনির ওপর।
ক্যাপেলো সাফ জানিয়ে দিয়েছেন, রুনিসহ কোনো খেলোয়াড়ের নিয়ম-শৃঙ্খলা না মানা তিনি সহ্য করবেন না।
দক্ষিণ আফ্রিকা বিশ^কাপে ব্যর্থ হওয়ার পর প্রথম মাঠে নামছে ইংল্যান্ড। খেলা হবে ওয়েম্বলি স্টেডিয়ামে।
অশোভন ও আজে-বাজে কাজ করে বেড়ানোয় ব্রিটিশ প্রচার মাধ্যমের শিরোনামে পরিণত হয়েছেন রুনি। দিনকয়েক আগে নাইটক্লাবে তার মাতলামি এবং শোভন নয়, এমন অনেক কাজ করেন তিনি।
এখানেই শেষ নয়, নাইট-ক্লাব থেকে ভোরে স্ত্রী কলিন এবং বদ্ধুদের নিয়ে রাস্তায় অনেক আজে-বাজে কাজ করেছেন। হাতে ছিল সিগারেট।
এ ব্যাপারে ক্যাপেলো বলেন, ''আমি পত্রিকা পড়ে এসব জেনেছি। এরই মধ্যে এনিয়ে কথা বলেছি স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গেও। তিনিও তার এসব কাজে অসন্তুষ্ট। আমি রুনির সঙ্গে কথা বলব। একই সঙ্গে দলের অন্য সদস্যদেরও জানিয়ে দেব এরকম আচরণ সহ্য করা হবে না।''
হাঙ্গেরির বিপক্ষে খেলাটিকে ক্যাপেলো বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কেননা এই খেলা দিয়েই শুরু হবে ইংল্যান্ডের ২০১২ সালের ইউরো প্রস্তুতি পর্র্ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৪২ ঘ.
bdnews24