২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় নিলেন বার্দিচ

লেগ ম্যাসন টেনিস ক্লাসিকের কোয়ার্টার ফাইনালে অঘটনের শিকার হয়েছেন টমাস বার্দিচ। জাভিয়ার ম্যালিসের কাছে হেরে বিদায় নিয়েছেন প্রতিযোগিতা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 05:43 PM

ওয়াশিংটন, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেগ ম্যাসন টেনিস ক্লাসিকের কোয়ার্টার ফাইনালে অঘটনের শিকার হয়েছেন টমাস বার্দিচ। জাভিয়ার ম্যালিসের কাছে হেরে বিদায় নিয়েছেন প্রতিযোগিতা থেকে। বেলজিয়ামের ম্যালিসে ৬-৪, ৩-৬ ও ৬-২ গেমে হারান র‌্যাঙ্কিংয়ে অষ্টম খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের বার্দিচকে। সেই সঙ্গে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যান ম্যালিসে। ম্যাচ হেরে বার্দিচ বলেন, "আমার মনে হচ্ছিলো আমি স্বপ্ন দেখছি।" বার্দিচ অভিযোগ করেন আয়োজকরা তাকে শুক্রবারই প্রথম ম্যাচ খেলতে দিয়েছে। প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই পাননি। আগামী বছর এই প্রতিযোগিতায় নাও আসতে পারেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০১৮ ঘ.