ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ইংল্যান্ড রান করেছে ১২৫, দুই উইকেটে। ফলে ইংল্যান্ড ৫৩ রানে এগিয়ে আছে।
শনিবার লাঞ্চের আগে বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার।
জোনাথন ট্রট ব্যাট করছেন ৩৭ রান নিয়ে। অপর প্রান্তে কেভিন
পিটারসেন অপরাজিত রয়েছেন ৪২ রানে।
অধিনায়ক অ্যান্ড্র্র্রু স্ট্রাউস ২৫ রান করে মোহাম্মদ আমিরের বলে জুলকারনাইন হায়দারের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। আর অ্যালিস্টার কুক ১৭ রান করে স্ট্রাউসের পথ ধরেন।
মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির একটি করে উইকেট নেন। তারা রান দেন যথাক্রমে ২৮ ও ৪৩।
এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। এর আগে স্টুয়ার্ট ব্রড, স্টিভ ফিন ও জেমস অ্যান্ডারসনের মারাত্মক বোলিংয়ে প্রথম পালায় মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
চার টেস্টের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮২৩ ঘ.
bdnews24