২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোল্টকে পেছনে ফেলে টাইসন গে দ্রুততম মানব

সুইডেনের রাজধানী স্টকহোমে ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসে পুরুষদের শতমিটারে বিশ্বরেকর্ডের মালিক, বিশ এবং অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকার উসাইন বোল্টকে হারিয়ে সোনার পদক জিতেছেন যুক্তরাস্ট্রের টাইসন গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 05:45 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইডেনের রাজধানী স্টকহোমে ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসে পুরুষদের শতমিটারে বিশ^রেকর্ডের মালিক, বিশ^ এবং অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকার উসাইন বোল্টকে হারিয়ে সোনার পদক জিতেছেন যুক্তরাস্ট্রের টাইসন গে। ২৭ বছর বয়সী গে ৯.৮৪ সেকেন্ডে পেরিয়েছেন একশ মিটার। আর তার চেয়ে ০.১৩ সেকেন্ড বেশি নিয়ে দ্বিতীয় হয়েছেন বোল্ট। চোটের কারণে দ্রুততম মানবের এই লড়াইয়ে ছিলেন না আসাফা পাওয়েল। বোল্ট ও গের মধ্যে গতির ঝড়ে কে এগিয়ে থাকবেন? এটি নিয়ে কৌতূহল ছিল চরমে। গতির ঝড়ে পৃথিবী নামক গ্রহের দ্র"ততম মানব বোল্টকে হারাবেন এ সাধ্য কার আছে? সেই কঠিনতম কাজটিই করেছেন গে। অবিশ্বাস্য হলেও তার কাছে হেরে গেছেন এ গ্রহের সবচেয়ে দ্র"ততম মানব উসাইন বোল্ট! পাওয়েল চোটের জন্য সরে দাঁড়ানোয় উত্তেজনাটা একটু কমে গিয়েছিল। উত্তেজনা ছিল বলতে বোল্টকে নিয়ে, যদি অতিমানবীয় কিছু করে দেখান এই জ্যামাইকান! কিন্তু বোল্ট পারেননি। তার বদলে স্টকহোমে অতিমানবীয় কাজটি করে দেখিয়েছেন টাইসন গে। জয়ের মালাও পরেছেন তিনি। বিপরীতে ১০০ মিটার দৌড়ে এটি বোল্টের দ্বিতীয় হার। শতমিটারে টানা ১৪ টি জয়ের পর হারলেন এই জ্যামাইকান। জয়ের পর গে বলেন, ''উসাইন বোল্টকে হারানোর আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি জানি, এ লড়াইয়ে শতভাগ উজাড় করে দিতে পারেননি তিনি। কিন্তু শতভাগ উজাড় করে দিয়ে বোল্টকে হারাতে চেয়েছিলাম আমি। উসাইন জানেন তাঁর সীমাবদ্ধতা কী।'' লড়াইয়ের আগে অনুশীলনেই বোল্ট জানিয়েছিলেন, যে কেউ যে কোনোদিন হারতে পারে। ভালো দিন, খারাপ দিন সবই থাকবে। সেই খারাপ দিনই যেন ভর করেছিল বোল্টের ওপর! হারের পর এই জ্যামাইকান বলেন, ''আমাকে আরও পরিশ্রম করতে হবে। প্রথম ১০ মিটার খুব বাজে হয়েছে। সেটা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না, কিছুই করতে পারিনি। গে দুর্দান্ত করেছেন।'' বোল্ট, পাওয়েল এবং গে এ বছরেরই ২৭ আগস্ট আবারো এক মঞ্চে লড়বেন। ব্রাসেলসে সেদিন রয়েছে ডায়মন্ড অ্যাথলেটিকসের চূড়ান্ত পর্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৭১৯ ঘ.