২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রডিকের হার, বার্দিচের জয়

লেগ ম্যাসন টেনিস ক্লাসিকে চমক দেখালেন গিলেস সাইমন। আর বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই খেলোয়াড় অ্যান্ডি রডিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 05:39 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেগ ম্যাসন টেনিস ক্লাসিকে চমক দেখালেন গিলেস সাইমন। আর বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই খেলোয়াড় অ্যান্ডি রডিক। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের সাইমন জেতেন ৬-৩ ও ৬-৩ গেমে যুক্তরাষ্ট্রের রডিকের বিপক্ষে। দিনের অন্য খেলায় শীর্ষ বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ ৬-৩, ৫-৭ ও ৭-৫ ব্যবধানে হারান কাজাকিস্তানের অ্যান্দ্রে গুলুবেভকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২১২১ ঘ.