২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী ফরাসি খেলোয়াড়দের বিরুদ্ধে মামলা

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ধর্মঘটকারী খেলোয়াড়দের বিরুদ্ধে নিয়মভঙ্গের মামলা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 05:39 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ধর্মঘটকারী খেলোয়াড়দের বিরুদ্ধে নিয়মভঙ্গের মামলা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। গ্র"প পর্বের খেলায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচ চলাকালে নিকোলাস অ্যানেলকার সঙ্গে ফ্রান্সের কোচ রেমন্ড ডোমেনেখের কথা কাটাকাটির জের ধরে খেলোয়াড়রা অনুশীলন বয়কট করেন। সেই খেলায় ফ্রান্স হারে মেক্সিকোর কাছে ২-০ গোলে। তিন তদন্তকারী ১৮ জন খেলোয়াড়, দল ও ফেডারেশন কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছেন। খেলোয়াড়দের অনুশীলন বয়কটের সময় এরা প্রত্যেকে দক্ষিণ আফ্রিকায় উপস্থিত ছিলেন। ঘটনা তদন্তের জন্য গত মাসে একটি তদন্ত কমিশন গঠন করে ফেডারেশন। কমিশনের দেয়া প্রতিবেদন পর্যালোচনা করেছে ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদ। কমিটি শুক্রবার মামলাটির রায় দেওয়ার জন্য অনুরোধ করেছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিশনকে। এবারের বিশ্বকাপে বাজে নৈপুণ্যের কারণে প্রথম পর্ব থেকে বিদায় নেয় ফ্রান্স। কোনো ম্যাচেই তারা জয়ের মুখ দেখতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০৫৮ ঘ.