ঢাকা, অগাষ্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তুগালের লিসবনে বুধবার অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে উরুগুয়ে। কিন্তু তাদের আক্রমণভাগের সেরা দুই খেলোয়াড় দিয়েগো ফোরলান ও লুই সুয়ারেজকে দলে রাখা হয়নি।
তবে দলের কোচের দায়িত্ব পালন করছেন না অস্কার তাবারেজ। তার বদলে এই দায়িত্ব পালন করছেন হুয়ান ভারজেরি।
তাবারেজের প্রশিক্ষণে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলে বিস্ময়করভাবে চতুর্থ স্থান দখল করে উরুগুয়ে। নতুন চুক্তি নিয়ে উরুগুয়ে ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৮ ঘ.
bdnews24