২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগার শিরোপা জিততে চান ক্যাসিয়াস

গতমাসেই অধিনায়ক হিসেবে স্পেনকে প্রথমবারের মতো এনে দিয়েছেন বিশ^সেরার মর্যাদা। সময়টা দারুণ কাটছে ইকার ক্যাসিয়াসের। সেই সাফল্য এবার রিয়াল মাদ্রিদকেও এনে দিতে চান ক্লাবের এই গোলরক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 12:38 PM

Updated : 25 Aug 2022, 05:37 PM

ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গতমাসেই অধিনায়ক হিসেবে স্পেনকে প্রথমবারের মতো এনে দিয়েছেন বিশ^সেরার মর্যাদা। সময়টা দারুণ কাটছে ইকার ক্যাসিয়াসের। সেই সাফল্য এবার রিয়াল মাদ্রিদকেও এনে দিতে চান ক্লাবের এই গোলরক্ষক। এবারো বার্সেলোনাকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক ক্যাসিয়াস। তার কথা, ''শিরোপা জিততে হলে বার্সেলোনার মুখোমুখি আমাদের হতেই হবে। ওরা সবসময়ই ভালো দল। কিন্তু আমরাও পিছিয়ে নেই কোনো অংশে। বেশ কয়েকজন তরুণ ও প্রতিভাবান ফুটবলার দলে যোগ দিয়েছেন। আশা করছি প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মিলে যাবেই।" রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে হোসে মরিনহোকে পেয়েও উচ্ছ্বসিত ক্যাসিয়াস। বলেন, ''দক্ষিণ আফ্রিকা বিশ^কাপে মরিনহোর সঙ্গে আমার কথা হয়েছিল। এখন আমাদের মাঝে নিয়মিত কথা-বার্তা হয়। তিনি অসাধারণ একজন কোচ। এবার আমরা সাফল্য পাবোই।'' লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ- আপাতত এই তিনটি শিরোপা জেতার লক্ষ্য নির্ধারণ করেছেন ক্যাসিয়াস। তিনি বলেন, ''আমরা এগোতে চাই ধাপে ধাপে। জিততে চাই তিনটি শিরোপা।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১২ ঘ.