ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড় রামিরেসকে দলে টানার চেষ্টা করছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি। রামিরেসের বর্তমান ক্লাব বেনফিকাকে এ জন্য ১৭ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছে চেলসি।
২৩ বছর বয়সী রামিরেসের সঙ্গে চার বছরের চুক্তি হতে পারে। এ সপ্তাহের শেষের দিকে চুক্তি হতে পারে। রামিরেস ব্রাজিল জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১৬ টি ম্যাচ খেলেছেন।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্র"প পর্বে রামিরেসের খেলার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সেই সময়ে ব্রাজিলের কোচ কার্লোস ডুঙ্গা।
আগের ম্যাচে হলুদ কার্ড দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে পারেননি রামিরেস। সেই ম্যাচে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২০১৯ ঘ.
bdnews24