২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল বিশ্বকাপের নিরাপত্তা রক্ষায় রোবট

২০১৪ বিশ্বকাপকে সামনে রেখে আয়োজক দেশ ব্রাজিল বোমা শনাক্তকারী রোবট ও ডিভাইস উদ্ভাবন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

সাও পাওলো, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ বিশ্বকাপকে সামনে রেখে আয়োজক দেশ ব্রাজিল বোমা শনাক্তকারী রোবট ও ডিভাইস উদ্ভাবন করেছে। ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে তিনটি রিমোট নিয়ন্ত্রিত রোবট ও অন্যান্য আনুষঙ্গিক ডিভাইস ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। আরো নয়টি ইউনিট ১২টি আয়োজক শহরের মধ্যে বিতরণ করা হবে। প্রতি ইউনিটের জন্য খরচ হয়েছে আট লাখ ষাট হাজার মার্কিন ডলার। কেন্দ্রীয় পুলিশ কর্মকর্তা অ্যাদাওতো হ্যাগো 'গ্লোব' টিভি'র ওয়েবসাইটে বলেন, যন্ত্রপাতি গুলো বর্তমান বাজারে সর্বাধুনিক। ব্রাজিলে সন্ত্রাসী হামলার ইতিহাস নেই। তারপরও ফুটবলের সবচেয়ে বড় আসরের নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় কর্র্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। এই রোবটগুলো ২০১৬ সালের রিও ডি জেনেরিও অলিম্পিকেও ব্যবহার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১০১৪ ঘ.