২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রেড বুলসে মেক্সিকো অধিনায়ক মার্কেজ

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের নিউইয়র্ক রেড বুলস ক্লাবে যোগ দিচ্ছেন মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেজ। বার্সেলোনার হয়ে দু'টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা রক্ষণ তারকা মার্কেজকে মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিচ্ছে রেড বুলস। তিন দিন আগে বার্সেলোনা তাকে ছেড়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের নিউইয়র্ক রেড বুলস ক্লাবে যোগ দিচ্ছেন মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেজ। বার্সেলোনার হয়ে দু'টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা রক্ষণ তারকা মার্কেজকে মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিচ্ছে রেড বুলস। তিন দিন আগে বার্সেলোনা তাকে ছেড়ে দেয়। এরই মধ্যে রেড বুলসে যোগ দিয়েছেন ফ্রান্সের তারকা খেলোয়াড় থিয়েরি অঁরি ও কলম্বিয়ার হুয়ান পাবলো অ্যাঞ্জেল। মার্কেজ বলেছেন, "আমি রেড বুলসে যোগ দিয়ে খুশি। যদিও বর্সেলোনার সঙ্গে আমার চুক্তির মেয়াদ আরো কিছুদিন বাকি ছিল। তবে নিউইয়র্কে খেলার সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি। আগামী বছরগুলিতে রেড বুলসের হয়ে আমার সেরা খেলাটা দেখাতে চাই।" ৩১ বছর বয়সী মার্কেজ মেক্সিকোর হয়ে ৯৪ টি ম্যাচ খেলেছেন। এছাড়া বার্সেলোনায় সাতটি মৌসুম কাটানো মার্কেজ চারবার প্রিমেরা লিগার শিরোপা জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৯০৮ ঘ.