২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল বিশ্বকাপে চিলির কোচ বিয়েলসাই

ব্রাজিলে হতে যাওয়া ২০১৪ বিশ্বকাপেও চিলির দায়িত্বে থাকছেন আর্জেন্টিনার মার্সেলো বিয়েলসা। চিলির ফুটবল ফেডারেশনের সাথে ২০১৫ সাল পর্যন্ত বিয়েলসা চুক্তিবদ্ধ হয়েছেন। সোমবার তিনি এ চুক্তি সাক্ষর করেন। ফেডারেশনের প্রধান নিকোলাস চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলে হতে যাওয়া ২০১৪ বিশ্বকাপেও চিলির দায়িত্বে থাকছেন আর্জেন্টিনার মার্সেলো বিয়েলসা। চিলির ফুটবল ফেডারেশনের সাথে ২০১৫ সাল পর্যন্ত বিয়েলসা চুক্তিবদ্ধ হয়েছেন। সোমবার তিনি এ চুক্তি সাক্ষর করেন। ফেডারেশনের প্রধান নিকোলাস চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৫ সালের কোপা আমেরিকা কাপ পর্যন্ত বিয়েলসা চিলির দায়িত্বে থাকবেন। ৫৫ বছর বয়সী বিয়েলসা ২০০৭ সালে চিলির দায়িত্ব নিয়েছিলেন। সে সময় তার বেতন ছিল বার্ষিক ১.৫ মিলিয়ন ডলার। নতুন চুক্তিতে বেতন কত ধরা হয়েছে তা জানা যায়নি। তবে এবার তার বেতন বেড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কোচ হিসেবে বিয়েলসা বেশ অভিজ্ঞ। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনার কোচ ছিলেন। তার অধীনে আর্জেন্টিনা ২০০৪ সালে গ্রিস অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী সেপ্টেম্বরে চিলি একটি টুর্নামেন্টে খেলবে মেক্সিকোতে। সেই টুর্নামেন্টের অন্য দু'দল হচ্ছে উরুগুয়ে ও কলম্বিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৯০১ ঘ.