২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস সৃষ্টি করলেন সিদ্দিকুর

প্রথম বাংলাদেশি গলফার হিসেবে পেশাদার গলফ প্রতিযোগিতায় শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করলেন সিদ্দিকুর রহমান। রোববার ব্রুনেই ওপেনের প্লেঅফ খেলায় দক্ষিণ আফ্রিকার জেবিই ক্রগারকে হারিয়ে শিরোপা জেতেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 05:19 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বাংলাদেশি গলফার হিসেবে পেশাদার গলফ প্রতিযোগিতায় শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করলেন সিদ্দিকুর রহমান। রোববার ব্রুনেই ওপেনের প্লেঅফ খেলায় দক্ষিণ আফ্রিকার জেবিই ক্রগারকে হারিয়ে শিরোপা জেতেন তিনি। শিরোপা জেতার পর উচ্ছ্বসিত সিদ্দিকুর বলেন, ''শিরোপা জিতে সত্যিই শিহরণ অনুভব করছি। প্রথম বাংলাদেশি হিসেবে আমি এশিয়া ট্যুরে নাম লেখাই। আর দু'বছরের মধ্যে আমি জয় পেয়ে গেলাম।'' ২৫ বছর বয়সী সিদ্দিকুরের আশা তার এই শিরোপা জয় বাংলাদেশে গলফের জনপ্রিয়তা বাড়াবে। তিনি বলেন, ''এই জয় আমার নিজের এবং দেশের জন্য নিঃসন্দেহে বড় সাফল্য।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৩৫ ঘ.