প্যারিস, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্সেলোনা ছেড়ে নিউইয়র্কের ক্লাব রেড বুলসে যোগ দিয়ে ফ্রান্সের আক্রমণ ভাগের খেলোয়াড় থিয়েরি জাতীয় দল থেকে তার অবসরের কথা জানিয়েছিলেন। এবার জানিয়ে দিলেন তিনি আর কখনোই দেশের হয়ে খেলবেন না। ফ্রান্সের নতুন কোচ ও সাবেক সতীর্থ লরা ব্লাঁ ডাকলেও সিদ্ধান্ত পাল্টাবেন না তিনি।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিধ্বস্ত হওয়ার পর ফ্রান্স জাতীয় দলে অঁরির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। ১২ বছরেরও বেশি সময় জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ১২৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফ্রান্সের হয়ে তিনি রেকর্ড ৫১ টি গোল করেছেন।
শুক্রবার হেনরি বলেন, "সব কিছুই শেষ হয়ে গেছে। আমি আর ফ্রান্স দলে ফিরব না।"
বিশ্বকাপে ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেখের সাথে বিবাদের কারণে দলের খেলোয়াড় নিকোলাস অ্যানেলকাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। এর প্রতিবাদে অন্য খেলোয়াড়রা অনুশীলন বয়কট করে। সেই দলে অঁরিও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২০০০ ঘ.
bdnews24