প্যারিস, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে রেমন্ড ডমেনেখের দল ফুটবল দুনিয়াকে হতাশ করলেও ফরাসিদের মান রেখেছেন ফ্রান্সের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। শুক্রবার ইউরোপের অনূর্ধ্ব-১৯ ফুটবলের শিরোপা জিতেছে স্বাগতিক ফ্রান্স। ফ্রান্সের তরুণরা ২-১ গোলে হারায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের তরুণ ফুটবল দলকে।
কানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্পেনই ভালো খেলেছে। ১৮ মিনিটে রডরিগোর গোলে এগিয়েও যায় তারা।
কিন্তু বিরতির পর জিলেস গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিটে আগে অলিম্পিক লিঁও ক্লাবের আক্রমণভাগের খেলোয়াড় আলেকজান্দ্রে লাকাজেত্তের গোলে নাটকীয় জয় পায় ফ্রান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯৪৫ ঘ.
bdnews24