২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভা শেষ আটে

ব্যাঙ্ক অব ওয়েস্ট ক্লাসিক টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন ম্যারিয়ন বার্তোলি ও মারিয়া শারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 05:12 PM

স্ট্যানফোর্ড, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাঙ্ক অব ওয়েস্ট ক্লাসিক টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন ম্যারিয়ন বার্তোলি ও মারিয়া শারাপোভা। পঞ্চম বাছাই খেলোয়াড় রাশিয়ার শারাপোভা ৬-৩ ও ৬-৩ গেমে জেতেন বেলারুশের ওলগা গোভোর্তসোভার বিপক্ষে। চতুর্থ বাছাই ফ্রান্সের বার্তোলি ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হারান সাবেক বিশ্বসেরা খেলোয়াড় সার্বিয়ার আনা ইভানোভিচকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৯২৫ ঘ.