স্ট্যানফোর্ড, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাঙ্ক অব দ্য ওয়েস্ট ক্লাসিক টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন এলিনা দেমেনতিয়েভা ও সামান্থা সুজার।
বুধবার রাতে দ্বিতীয় বাছাই খেলোয়াড় রাশিয়ার দেমেনতিয়েভা ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান জাপানের কিমিকো দাতেকে।
প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের অন্য খেলায় আস্ট্রেলিয়ার সুজার ৬-১ ও ৭-৫ ব্যবধানে জেতেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা ম্যাকহেলের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২১০০ ঘ.
bdnews24