বুয়েন্স আয়ার্স, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ পর্যন্ত গুজবই সত্য হলো। আর্জেন্টিনা ফুটবলে শেষ হয়েছে কোচ ডিয়েগো ম্যারাডোনা অধ্যায়। বলা হয়েছিল নতুন করে আবারো চার বছরের জন্য তিনি দায়িত্ব নেবেন জাতীয় দলের। কিন্তু মঙ্গলবার সেই সম্ভাবনার ইতি হয়েছে।
নতুন করে দ্বায়িত্ব নেয়ার আগে কঠিন শর্ত দেন ম্যারাডোনা। জানিয়ে দেন, কোচ হিসেবে থাকবেন, কিন্তু দলের কোনো কোচিং স্টাফকে সরিয়ে দেয়া যাবে না। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একমত হয়নি।
এএফএ মঙ্গলবার তাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকায় সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলের ব্যবধানে শোচনীয়ভাবে হারে আর্জেন্টিনা। এরপর থেকেই কোচ হিসেবে ম্যারাডোনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।
ম্যারাডোনার সঙ্গে নতুন করে সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছেন জানিয়ে এএফএ প্রেসিডেন্ট জুলিয়ো গ্রন্ডোনা বলেন, "কাউকেই বরখাস্ত করা হয়নি, শুধু চুক্তি নবায়ন করা হয়নি। কেননা তা করার মতো পরিস্থিতি ছিলো না।"
১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিলো ম্যারাডোনার। ওই সময় তিনি সবার নজরে আসেন এবং তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা অর্জন করেন। তবে ১৯৯০ সালে দেশকে ফাইনালে নিয়ে গেলেও কাপ জয়ে ব্যর্থ হন তিনি।
ম্যারাডোনার বিদায়ে আর্জেন্টিনার নতুন কোচ কে হবেন
bdnews24