২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউয়ের জালে হার্নান্দেজ

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই নজর কাড়েন হ্যাভিয়ার হার্নান্দেজ। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে পড়েন আরো আগে। তাতেই ওল্ড ট্র্যাফোর্ডের এই ক্লাবটির বেঁচে গেছে কয়েক মিলিয়ন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই নজর কাড়েন হ্যাভিয়ার হার্নান্দেজ। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে পড়েন আরো আগে। তাতেই ওল্ড ট্র্যাফোর্ডের এই ক্লাবটির বেঁচে গেছে কয়েক মিলিয়ন ডলার। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ৭ মিলিয়ন পাউন্ডে (১০.৮১ মিলিয়ন ডলার) হার্নান্দেজ যোগ দেন ম্যান ইউতে। ক্লাবটির প্রতিভা অন্বেষণ কর্মসুচীর সঙ্গে সংশ্লিষ্টরা খুঁজে পায় তাকে। ২২ বছর বয়সী মাঝ-মাঠের এই ফুটবলার গত মৌসুমে খেলেন মেক্সিকোর ক্লাব শিভাস ডি গুয়াদালাজারায়। ক্লাব ফুটবলে ভালো খেলার ধারাবাহিকতা ছিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও। তাই ম্যান ইউর ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন এখন প্রতিভা অন্বেষণকারী দলের প্রশংসা করতে কার্পণ্য করছেন না মোটেও, ''আমাদের খেলোয়াড় খোঁজার দলটি দুর্দান্ত কাজ করেছে। ওদের দশে দশ দেয়া যায়। ওরা ক্লাবের কয়েক মিলিয়ন ডলার বাঁচিয়ে দিয়েছে।'' ফার্গুসন মনে করেন বিশ্বকাপ শেষে হার্নান্দেজের সঙ্গে চুক্তি করতে গেলে আরো মোটা অংকের অর্থ বিনোয়োগ করতে হতো। গত সোমবার হিউস্টনে ম্যান ইউর অন্য সদস্যদের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেন হ্যাভিয়ার হার্নান্দেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯০৪ ঘ.