ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টুর্নামেন্টের শীর্ষ বাছাই অ্যান্ডি রডিককে সেমিফাইনালে হারিয়ে খেলোয়াড়ি জীবনের সেরা সাফল্য পেয়েছেন মার্ডি ফিশ। শনিবার আটলান্টা টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে রডিককে ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন ফিশ।
টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন সেটেই হারেননি ফিশ। তিনি বলেছেন, "খেলায় আত্মবিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।"
রোববার ফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জন ইসনারের মুখোমুখি হবেন ফিশ। শনিবারের প্রথম সেমিফাইনালে ইসনার ৬-৩, ৬-৭ (৭-৯) ও ৬-৩ গেমে ক্যাভিন অ্যান্ডারসনকে হারায়।
গতবছর হাঁটুর চোটের কারণে খেলার বাইরে থাকা ফিশ তার ওজন ৩০ পাউন্ড কমিয়ে নতুন চেহারায় এই টুর্নামেন্টে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৮৫৫ ঘ.
bdnews24